Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
শিরোনাম:

আওয়ামী লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:১১ পিএম  (ভিজিটর : ৮৩)

দেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ফরিদপুরের সালথায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ও মহান রবের উদ্দেশ্যে শুকরিয়ানা নামাজ এবং শুকরিয়ানা মিছিল করেছে উপজেলার সমমনা ইসলামি দল। 

উপজেলা জামায়াতের উদ্যোগে রবিবার (১১ মে) বাদ আছর উপজেলা মসজিদে মহান রবের উদ্দেশ্যে শুকরিয়ানা নামাজ আদায় করা হয়। এরপর শুকরিয়ানা মিছিল উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের বাইপাস সড়কে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সালথা সদর ইউনিটের সভাপতি মওলানা আবু সায়েম মোল্যা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী (নছরু মিয়া), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মুকুল হোসাইন, ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, গট্টি ইউনিয়নের সভাপতি মোফাজ্জল মোল্লা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি  মাওলানা মিকাইল হোসাইন, যদুনন্দী ইউনিয়ন সভাপতি  কবির হোসেন প্রমুখ।

এছাড়াও জামায়াত ইসলামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ মানে গুম, খুন, হত্যা, নির্যাতন, আয়না ঘর, জুলুম। আওয়ামী লীগ মানে, বড় বড় প্রকল্প দেখিয়ে এদেশের ৯৬ হাজার কটি ডলার বিদেশে পাচার করা, আওয়ামী লীগ মানে সাংবাদিকদের কলমের ভাষা কেড়ে নেওয়া, এদেশের অবহেলিত মানুষের অধিকার কেড়ে নেওয়া। 

বাংলাদেশর আপামোর ছাত্রজনতা তাদের বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে ২য়বার স্বাধীন করেছে। আমরা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাই, সেই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝