Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

সালথায় সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:২৯ পিএম  (ভিজিটর : ৫৬৪)

ফরিদপুরের সালথায় কামাল হোসেন (৪৫) ও হেমায়েত হোসেন (৫০) নামে দুই সেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) দুপুরে আটকের বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।

আটককৃত কামাল হোসেন সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলি মিয়ার ছেলে। আর  মোঃ হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতাগ্রামের আনোয়ার হোসেন মোল্যার ছেলে। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি  হেমায়েত হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝