Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতালিম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে মোট ৪২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝