মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
গ্রেপ্তার বিল্লাল বেপারী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিণ খারিজা খাক (উদয়নগর) গ্রামের মো. আব্দুল করিম বেপারীর ছেলে। তিনি বর্তমানে টঙ্গীবাড়ী উপজেলার বেহেরপাড়া এলাকায় বসবাস করতেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গীবাড়ী থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফপি/মিব