Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

মান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার হাফিজুর রহমান উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের বিরুদ্ধে মান্দা থানায় সিআর মামলা নম্বর ৩২৯/২১ ও ২৩০০সি/২২-সহ দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এক বছরের সাজাপ্রাপ্ত ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝