Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

ধামইরহাটে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি-১ ও নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মো. মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ও মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক খেলুন সরদার, এনামুল হক, সেলিনা আকতার, আব্দুল বারী পলাশ, সহকারী শিক্ষক আবু নাসের বকুল, মোস্তাফিহুর রহমান তোতা এবং শিক্ষক সমিতির সাবেক সম্পাদক শাহজাহান কবিরসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সদস্য। শিক্ষকতা পেশায় সুস্থভাবে চাকরিজীবন শেষ করতে পেরেছি, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জীবনের এই সময়ে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝