Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে পরিবহন ও কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশের একটি দল। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে ট্রাকসহ জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। তিনি দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ডিলার হুমায়ুন কবিরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর দোকান বন্ধ রয়েছে এবং মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝