Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযাননে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড শিল্পকারখানায় ব্যবহৃত রঙ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে বাজারের মায়ের দোয়া স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং জর্দার রঙ হিসেবে নন-ফুডগ্রেড শিল্পকারখানায় ব্যবহৃত রঙ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মহসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আরিফ স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুন্নাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, বেপারী মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসিটির ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝