Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

পায়রা ও বেলুন উড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম  (ভিজিটর : ৬৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড্ডয়নসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এসব কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হলগুলোর প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দ্বিতীয় পর্বে কেক কাটা ও দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর জন্যও দোয়া করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তাঁর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য।

বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝