Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার দাবিতে তরুণের বাড়িতে কিশোর

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। পরিবারের অমতে সেখানে গিয়ে একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা এক দম্পতির ১৫ বছর বয়সী ছেলের সঙ্গে কালকিনির দক্ষিণ আকালবাড়িশ গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। প্রায় চার মাস আগে তাঁদের পরিচয়ের পর ঘনিষ্ঠতা তৈরি হয়। এর আগে ওই কিশোর দুই দিন আগেও তরুণের বাড়িতে এসেছিল। পরে সোমবার রাত ১০টার দিকে সে আবারও ওই বাড়িতে গিয়ে অবস্থান নেয়।

স্থানীয়দের ভাষ্য, দুজনই একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছে। তাঁদের সিদ্ধান্তে বাধা দেওয়া হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে ওই তরুণের বাবা জানান, ছেলের এমন সম্পর্ক ও একসঙ্গে থাকার সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। দুজনকে বুঝিয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝