Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তাকওয়া সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তাকওয়া সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার তেতৈতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে তাকওয়া সুইটসের কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। উৎপাদিত মিষ্টি খোলা অবস্থায় রাখা হয়েছিল। এ ছাড়া কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের কোনো ব্যবস্থা ছিল না। কৃত্রিম রং ও ফ্লেভারের বোতলেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ফোরকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝