Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

খুলনা নগর ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় মোটরসাইকেলসহ চালক আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আলী অপি অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

এর আগে সোমবার রাতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। খুলনা সিটি করপোরেশনের নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার রাত ১১টা ৫৫ মিনিট থেকে সোমবার রাত ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ব্যক্তি কেসিসির মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমাটি নিক্ষেপ করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝