Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

উখিয়ায় লোকালয়ে বন্য হাতির পাল, দ্রুত ব্যবস্থা নিল বন বিভাগ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে সাতটি বন্য হাতির একটি পাল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মীরা। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতির পালটিকে নিরাপদে লোকালয় থেকে সরিয়ে বনে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতটি হাতির একটি পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ সহকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সম্মিলিত প্রচেষ্টায় হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে গহিন বনে ফেরত পাঠানো হয়।

থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ বলেন, হাতির একটি দল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বনকর্মীদের সহযোগিতায় হাতির দলটিকে গহিন বনে ফিরিয়ে দেওয়া হয়। খাবারের সন্ধানেই হাতিগুলো লোকালয়ে চলে এসেছিল। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানও লোকালয়ে সাতটি বন্য হাতির প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝