Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে হাসপাতালে প্রভাব বিস্তারের চেষ্টা, আটক

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম  (ভিজিটর : ২৬)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয়ে চিকিৎসকদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। পরিচয় যাচাইয়ে তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের ২০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক ব্যক্তির ছেলে মাহিদ হাসান গত ২০ সেপ্টেম্বর থেকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন। এ সময় ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হলে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খায়রুল আলমের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় যাচাই করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়া যায়। এরপর হাসপাতাল পরিচালকের নির্দেশে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝