Dhaka, Sunday | 13 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 13 September 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পথযাত্রী নিহত

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিটর : ৩১)

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানা সংলগ্ন শাকদাহ নামক স্থানে বাস চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মাজেদ। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি সাতক্ষীরার বিনেপোতা এলাকায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে আব্দুল মাজেদ সাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদাহ এলাকায় পৌঁছালে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝