মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ৬২ জন সামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাঁরা এ পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় হেড অব ডেলিগেশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এফপি/ফ