Dhaka, Sunday | 30 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 30 August 2026 | English
শিরোনাম:

বগুড়ায় বিধবা নারীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে সামছুল হক (২৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। আটক সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সম্পর্কে তিনি নিহতের নাতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে সামছুল হককে তার মা ঘরে তালাবদ্ধ করে রাখেন। রোববার বিকেলে নানী খাতুন বেওয়া সেখানে গিয়ে ঘরের তালা খুলে দিলে সামছুল হক ক্ষিপ্ত হয়ে তাকে ওড়না দিয়ে বেঁধে এলোপাতাড়ি লাথি ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর গ্রামবাসী সামছুল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামছুল হককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝