Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সড়ক দুর্ঘটনা রোধে কক্সবাজারে শতাধিক চালককে প্রশিক্ষণ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ১৫৪)

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে কক্সবাজারে শতাধিক পেশাদার চালককে দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিআরটিএ কক্সবাজার সার্কেল এ প্রশিক্ষণের আয়োজন করে। বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনায় ও পরিচালক (ইঞ্জি.)-এর তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে চালকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. জাকির হোসেন চালকদের দোষসূচক পয়েন্ট কর্তন, নিরাপদ ড্রাইভিং এবং দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে নিরাপদ সড়ক, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক সাইন-সিগন্যাল ও রোড মার্কিং, সিটবেল্ট ও মোবাইল ব্যবহারের বিধি, যানবাহনের কাগজপত্র নবায়ন, শব্দ ও পরিবেশদূষণ এবং চালকদের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. কামরুজ্জামান বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে চালকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। এরই মধ্যে একাধিক প্রশিক্ষণে কয়েকশ চালক অংশ নিয়েছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া চালকেরা বলেন, দীর্ঘদিন গাড়ি চালালেও নিরাপদ ড্রাইভিংয়ের অনেক বিষয় তাঁদের অজানা ছিল। ধৈর্য ও সচেতনতার সঙ্গে গাড়ি চালালে দুর্ঘটনা কমিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝