Dhaka, Sunday | 30 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 30 August 2026 | English
শিরোনাম:

খুলনায় নারী-শিশু সহিংসতা রোধে ডিসির আহ্বান

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৭:৪৪ পিএম  (ভিজিটর : ৯৩)
দিঘলিয়ায় উঠান বৈঠকে বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। ছবি সংগৃহীত

দিঘলিয়ায় উঠান বৈঠকে বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। ছবি সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে দিঘলিয়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ সমাজের জন্য বড় সমস্যা। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, বাল্যবিবাহ বন্ধে অভিভাবক ও স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। নারী ও শিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। তিনি নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশুর অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝