Dhaka, Sunday | 30 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 30 August 2026 | English
শিরোনাম:

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম  (ভিজিটর : ১৯)

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 

রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের।

শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। মেডিকেল বোর্ডের পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝