Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য: মাহ্দী আমিন

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিটর : ২৩)
ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাকে দক্ষতায় রূপ দেওয়া এবং সেই দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার  (২৮ আগস্ট) চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির আয়োজনে ‘চীন–বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’ ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি বলেন, দুই দেশের এই সহযোগিতা শুধু আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য।

মাহ্দী আমিন বলেন, শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে সুযোগ তৈরি করাই সরকারের মূল উদ্দেশ্য।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। চীনের পক্ষে স্বাক্ষর করেন জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝