Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  (ভিজিটর : ৫)
গ্রেফতার হওয়া ৩ ব্যাক্তি

গ্রেফতার হওয়া ৩ ব্যাক্তি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ১৮টি মুঠোফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করে ৮ এপিবিএন। অভিযানে ক্যাম্পের সিআইসি কার্যালয়ের সামনে দেলোয়ারের বসতঘর থেকে অনলাইন জুয়ায় জড়িত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম ওরফে রেজাউল (২২), দেলোয়ার (৩৫) ও নুর কামাল (২২)। তাঁদের মধ্যে শহিদুল জামতলী এলাকার এবং দেলোয়ার বালুখালী এলাকার বাসিন্দা। নুর কামাল ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা।

এপিবিএন সূত্র জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা দেন।

৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে গ্রেপ্তার তিনজন ও উদ্ধার হওয়া মুঠোফোন উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝