Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৯৮)

কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ এম জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী ও কক্সবাজার উত্তরের সিনিয়র সহসভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদার।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং কুতুবদিয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবীকে সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন কমিটির নেতারা কুতুবদিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝