Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় শিশুকে পালাক্রমে ধর্ষণে গ্রেফতার - ২

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ৬০)

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখিয়ে ৬ বছর বসয়ী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে উঠেছে। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত দুই কিশোর হলেন, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এর আগে বুধবার বিকেলে ধর্ষণের শিকার হন ওই শিশু। শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেল ৪টার দিকে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগিলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝