Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ১৩৯)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও যুব সমাজের সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা দক্ষিণ পুরা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে এবং যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিস্তার রোধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘিরপাড় এ.সি. ইনস্টিটিউশনের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন আনোয়ারী, শাহজাহান মৃধা, বিএনপি নেতা সামসুদ্দিন হালদার, সালাহউদ্দিন ঢালী, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহমেদ, মেজবাহাদুর দেও, সুমন মাদবর, আলমগীর আখন, মামুন মৃধা, মাহবুব হালদার, ছাত্রনেতা শান্ত হালদার, ইকবাল ঢালী, মো. সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা পুরা গ্রামসহ আশপাশের এলাকাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝