বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার এক মাদক কারবারি।
চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ ইয়াকুব আলী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে চাম্বল ছড়ার ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত: মাদক কারবারি মো. ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'বাঁশখালীর চাম্বল ছড়ার ব্রিজ সংলগ্ন প্রধান সড়কস্থ এলাকায় চেকপোস্ট বসিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'