Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলায় ভারতের উদ্বেগ

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম  (ভিজিটর : ২২)
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল

সাম্প্রতিক বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে’ লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবারের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু’ করার অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশের সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হয়।

জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশে মানবিক সংকটের পাশাপাশি ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য’ করে দুটি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝