Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে শিক্ষার্থী ও রোগীদের মাঝে সরকারি অনুদান, ছাত্রীদের বাইসাইকেল বিতরণ

দরিদ্র ও মেধাবী ২০২ শিক্ষার্থী পেল ১০ হাজার টাকা করে, ৬০ ছাত্রী পেল বাইসাইকেল

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ১১)
ঘোড়াঘাটে সহায়তা বিতরণে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঘোড়াঘাটে সহায়তা বিতরণে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া ৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

পাশাপাশি শিক্ষায় উৎসাহিত করতে ৬০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও রোগীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝