Dhaka, Sunday | 30 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 30 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে স্কুলের তালা ভেঙে মালামাল চুরি

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫৫ নম্বর আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে এসে কেচি গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। পরে তিনি অফিস কক্ষসহ বিদ্যালয়ের দ্বিতীয় তলার স্টোররুমের তালাও ভাঙা দেখতে পান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় ছুটির পর অফিস বন্ধ করে সবাই চলে যান। রোববার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি দেখতে পান।

পরে তল্লাশি করে দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো দুটি সিলিং ফ্যান, দুটি ফুটবল, একটি ঘণ্টা ও একটি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া শ্রেণিকক্ষের বৈদ্যুতিক সুইচবোর্ড ভেঙে ফেলা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান জানান, উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৯টিতে নৈশপ্রহরী রয়েছেন। বাকি ১৮টি বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝