লাইট হাউজ বগুড়ার উদ্যোগে কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে লাইট হাউজ বগুড়ার নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক।
লাইট হাউজ বগুড়ার সহসভাপতি ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার সাবেক পরিচালক ড. জাকারিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ ড. ইসমাইল হোসেন, বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আদনান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দীন সরদার, কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল এবং কাহালু উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শওকত হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, সফল চাষী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাদিক আল হায়াত, এ জেড এম মাহাদী হাসান, সালমা খাতুন, আলমগীর রশিদ ও আব্দুল কাফি।
সভায় প্রকল্পের স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে অতিথিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামাণিক কৃষকদের সহযোগিতায় লাইট হাউজের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি এ কার্যক্রমে কৃষকদের সার্বক্ষণিক ফলোআপ করার অনুরোধ জানান।
এ ছাড়া গ্রামের নারী কৃষকদের কৃষিকাজে দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এফপি/র