Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

নজরুল বর্ষ উপলক্ষে মান্দায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম  (ভিজিটর : ৬১)
ছবি: মাহবুবুজ্জামান সেতু

ছবি: মাহবুবুজ্জামান সেতু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির রহমান খান ও শিক্ষক নেতা সদেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চিন্তা তরুণ সমাজকে দেশপ্রেম, ন্যায়বিচার, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির আদর্শকে ধারণ করার সুযোগ পাবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝