Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

খুলনায় ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান- কেসিসি প্রশাসক

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ১৮৮)

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সড়ক-ড্রেন পরিষ্কার নয়, প্রত্যেকের বাড়িঘরও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে তিন মাস আগে থেকেই পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তবে সংক্রমণ কমাতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। নগরবাসীকে নিরাপদ রাখতে ঝোপঝাড় পরিষ্কার ও বদ্ধ পানি অপসারণের পাশাপাশি ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের পরিবার ও বন্ধুমহলে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিষ্কারের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি করপোরেশনের প্রশাসক।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝