Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

নওগাঁর রাণীনগরে সম্পত্তি দখলের চেষ্টায় গ্রেপ্তার- ৪

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিটর : ১১)

নওগাঁর রাণীনগরে এক পরিবারের ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা ও পুকুর থেকে প্রায় দেড় লাখ টাকার মাছ লুটের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খাঁনপুকুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—করজগ্রাম দোগাছি উদনাপাড়া গ্রামের সবুজ (৩৫), আব্দুল সাত্তার (৪৬), বুলু (৪৫) ও জহুরুল ইসলাম (৪৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করজগ্রাম-দোগাছি এলাকায় অসিত দেবনাথদের পৈতৃক ও ক্রয়কৃত প্রায় ১০ বিঘা জমির একটি পুকুর রয়েছে। সম্প্রতি আসামিরা ওই সম্পত্তির ১০ শতক জমির মালিকানা দাবি করে সেখানে জবরদখলের চেষ্টা করেন। একপর্যায়ে পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২৯ আগস্ট অসিত দেবনাথ সাতজনকে আসামি করে রাণীনগর থানায় মামলা করেন।

বাদী অসিত দেবনাথ বলেন, ১৯৮২ সাল থেকে ক্রয়সূত্রে ওই সম্পত্তি তাঁদের দখলে রয়েছে। সম্প্রতি আসামিরা জবরদখলের চেষ্টা ও মাছ লুট করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝