জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া প্রতিযোগিতার সুশৃঙ্খল আয়োজন ও সফলতা কামনা করেন।
আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে টঙ্গিবাড়ীতে এ প্রতিযোগিতার সূচনা হলো।
এফপি/ফ