Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম  (ভিজিটর : ১১)

নওগাঁর পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি ড. আবুল হায়াত ইসমাইল। কবিতা আবৃত্তি করেন কবি আহম্মদ হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝