Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

বাগেরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম  (ভিজিটর : ১৩)

বাগেরহাটের মোল্লাহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, চরকুলিয়া মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ, সাম্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার পাশাপাশি তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক আদর্শ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝