Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

রাজশাহীতে ধানখেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৩২ এএম  (ভিজিটর : ২৫০)

রাজশাহীর তানোরে ধানখেতের আইল থেকে গোলাম রসুল (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তানোর পৌরসভার গোকুল মধ্যপাড়া গ্রামের পূর্বদিকে মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম রসুল গোকুল মধ্যপাড়া গ্রামের মৃত লকি মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রসুলের স্ত্রী প্রায় পাঁচ-ছয় বছর আগে মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সংসারে অভাব-অনটনের পাশাপাশি শারীরিক অসুস্থতা ও হতাশায় ভুগছিলেন তিনি। একমাত্র ছেলে আতাউর রহমানের সঙ্গে বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে বাবা ও ছেলে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। কাজ শেষে সন্ধ্যায় আতাউর রহমান বাড়ি ফিরলেও গোলাম রসুল আর বাড়ি ফেরেননি। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শনিবার সন্ধ্যার দিকে গোকুল মধ্যপাড়া গ্রামের পূর্বদিকে ধানখেতের আইলে গোলাম রসুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, গতকাল সকাল থেকে আজ সন্ধ্যার মধ্যে কোনো এক সময় মাঠের আইলে পড়ে গিয়ে অজ্ঞাত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝