Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

কলকাতায় হোটেলে আগুন: বাংলাদেশিদের জন্য হেল্পলাইন

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:২১ পিএম  (ভিজিটর : ৫)

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহত বাংলাদেশিদের সহায়তায় জরুরি হেল্পলাইন চালু করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

উপ-হাইকমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হলো:

মোবাইল: +৯১ ৮২৭৪৮ ২১৩৫২
হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৭১৭ ২৯১২৬৬
বিকল্প নম্বর: +৯১ ৯১৯৯০ ৩৪২৬১১৯

বুধবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অবস্থিত ওই আবাসিক হোটেলে আগুন লাগে। এতে ভবনটির ভেতরে থাকা অন্তত ৯ জন প্রাণ হারান এবং অনেকে দগ্ধ হন। স্থানীয় পুলিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বাকি চারজন নিহতের মধ্যে আরও তিনজনের পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও তারা বাংলাদেশি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করছে উপ-হাইকমিশন। স্বজনদের তথ্যের প্রয়োজনে সার্বক্ষণিক এই হেল্পলাইন খোলা থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝