ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার জন্য কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করবেন। সংবাদমাধ্যম আলজাজিরা এতথ্য জানিয়েছে।
তারা বলছে, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবও দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি।
তার সাফ জবাব, হরমুজ ইরানেরই থাকবে। ইরান এই পথে তাদের দখল বরাবরের মতোই রাখবে এবং যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণ করাতে যা যা করার, তারা করবে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ছিল 'যুদ্ধের অবসান'। তা কেবল যুদ্ধবিরতি ছিল না। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে এবং এর ফলে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
এফপি/র