Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

ফরিদপুরে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে সভা

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫৩ পিএম  (ভিজিটর : ৪৬)

সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-হয়রানি বন্ধ এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত উন্নয়ন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং ডেইলি ফিন্যানসিয়াল পোস্ট ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম (বাবু)।

সভায় সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অত্যন্ত জরুরি। কোনো সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার প্রবণতা বন্ধ করতে হবে।

তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, হয়রানি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সদস্যদের আপৎকালীন সহায়তা প্রদান এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝