কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড় এলাকায় জামায়াত নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে থেকে কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে এমপি আমির হামজার বাড়ীর সন্নিকটে এ ঘটনা ঘটে।
এসময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি আমির হামজার গাড়ী ভাংচুরের ঘটনাও ঘটেছে। দফায় দফায় দুই গ্রুপের মধ্যে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় এখনো হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে এখনো দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।
এফপি/ফ