Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিটর : ১০৬)

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার প্রতি অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। তবুও তিনি কারো কাছে মাথা নত করেনি। জীবনের শেষ সময় পর্যন্ত দেশের মানুষের মুক্তির কথা ভেবেছেন। তারই অনুপ্রেরনায় আজ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে।”

শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল, ভিপি মজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবু কালাম।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝