Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

অভিযানের পরও কুমার নদীতে দেদারছে চলছে বালু উত্তোলন

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ১৪৩)

ফরিদপুরের সালথায় প্রশাসনিক অভিযানের পরও কুমার নদীতে ফের অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার খারদিয়া বাজার এলাকায় সোনাপুর ও যদুনন্দী ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে এই ড্রেজার বসানো হয়েছে। এতে নদীর দুই পাড় ভেঙ্গে পাকা সড়কে ফাটল ধরার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খারদিয়া বাজার এলাকায় কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন নাছির হোসেন নামে এক বালু ব্যবসায়ী। সড়কের উপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে। যেখানে কোনো সংকেত দেওয়া হয়নি। ফলে যেকোনো সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি কোটি কোটি টাকা ব্যয়ে কুমার নদীটি খনন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এরপরেও ড্রেজার ব্যবসায়ী নাসির হোসেন গত দুই মাস ধরে কুমার নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। গত ৬ এপ্রিল অবৈধ উপায়ে বালু উত্তোলন করার সময় অভিযান পরিচালনা করে তার ড্রেজার মেশিন অকেজো ও পাইপ ভেঙে দেয় উপজেলা প্রশাসন। তবে অভিযান কিছুদিন পার না হতেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্থানে পুনরায় বালু উত্তোলন শুরু করেছে নাসির।

ড্রেজার মেশিন মালিক নাছির হোসেন বলেন, সব ম্যানেজ করেই কুমার নদী থেকে ফের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করেছি। মাত্র কয়েকদিন বালু উত্তোলন করেই বন্ধ করে দিব। এই নিয়ে লেখালেখি করে লাভ হবে না।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কিছুদিন পূর্বে ওইখানে অভিযান পরিচালনা করা হয়েছিল। আবারো অভিযান পরিচালনা করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝