Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট অজগর উদ্ধার

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:২০ পিএম  (ভিজিটর : ৪০)

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন।বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।

দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন

বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করা হবে।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝