Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৬০)

কক্সবাজারের টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল মহেশখালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝