Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৬ পিএম  (ভিজিটর : ৭৩)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ আদর্শগ্রাম চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনক এক নারী যাত্রীর বহন করা দুটি কার্টন তল্লাশি করে আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক নারী মাহমুদা খাতুন (৬২) কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নুরুল হকের স্ত্রী বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্সের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক নারী ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝