Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
ঈদুল আজহা ঘিরে জমজমাট কারওয়ান বাজার কামারপট্টি
চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন আগামীকাল
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
শিরোনাম:

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:২৭ পিএম  (ভিজিটর : ২৮)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত সিএনজিটি নাটোরের দিকে যাচ্ছিল। একই দিকে যাত্রার সময় দ্রুতগামী একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের সবাই পুরুষ, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝