Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
শিরোনাম:

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিটর : ৬০)

ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের কার্যক্রম শুরু হলো। ১৯৭৯ সালে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন।

এর আগে আজ সকাল থেকে দরিরামপুর এলাকায় খাল খননের পাশের মঞ্চের হাজার হাজার জনতা উপস্থিত হোন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন।

সেখানে বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝