Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫৪ পিএম  (ভিজিটর : ১১৮)

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। পরে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. এনামুল হাসান বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে কাজ করছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ সৃষ্টি হওয়ায় জনগণের ভোগান্তি কমেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ভূমি সেবার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “ভূমি সংক্রান্ত সেবা নিতে কোনো ধরনের দালালের আশ্রয় না নিয়ে সরাসরি ভূমি অফিস কিংবা সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য জনগণকে সচেতন হতে হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু বলেন, “ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। নাগরিকদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগত সেবাগ্রহীতাদের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝