Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

গর্জনিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১৩ পিএম  (ভিজিটর : ১৩২)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ মে) সকালে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকার পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া গরুর হাট সংলগ্ন চাকমারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় একটি পাটক্ষেতের ভেতরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৯ হাজার ৯০২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে খয়েরি রঙের ৩৯ হাজার ৫০২ পিস এবং সবুজ রঙের ৪০০ পিস ট্যাবলেট রয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালিকবিহীন ইয়াবাগুলো ধ্বংসের নিমিত্তে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝